শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সেনিটাইজার থেকে আগুনে দগ্ধ চিকিৎসক দম্পতি, মারা গেলেন স্বামী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 12:00 pm

সেনিটাইজার থেকে আগুনে দগ্ধ চিকিৎসক দম্পতি, মারা গেলেন স্বামী

রাজধানীতে নিজ বাসায় হ্যান্ড স্যানিটাইজারে আগুন ধরে দগ্ধ হওয়া চিকিৎসক দম্পতির স্বামী ডাঃ রাজিব ভট্টাচার্য মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় আগুনের দগ্ধ তার স্ত্রী ডাঃ অনুষা ভট্টাচার্য (৩২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই দম্পতিকে গত বুধবার ভোরে তাদের আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। ডাঃ অনুষা ২০ শতাংশ দগ্ধ হয়েছেন। ২১ জুলাই রাতে একটি বোতল থেকে হ্যান্ড স্যানিটাইজার অন্য বোতলের ভিতর ঢালার সময় সিগারেটের আগুন থেকে হ্যান্ড স্যানিটাইজারে আগুন ধরে যায়। ডাঃ রাজিব দগ্ধ হওয়ার পর তার চিৎকারে তার স্ত্রী আগুন নেভাতে গেলে তিনিও দগ্ধ হন।

এই দম্পতির একমাত্র মেয়ে রাজশ্রী ভট্টাচার্য। তার বয়স সাড়ে পাঁচ বছর। ডাঃ রাজিব কুমিল্লার দেবিদ্বার থানার ইস্টো গ্রামের লক্ষণ ভট্টাচার্যের ছেলে। দু বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক। তার স্ত্রী শ্যামলি সেন্ট্রাল মেডিকেল চক্ষু বিভাগের রেজিস্টার।

Facebook Comments Box

Posted ১২:০০ পিএম | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

The Daily Sarod |