শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সেই এসিল্যান্ড প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৮ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 11:54 am

সেই এসিল্যান্ড প্রত্যাহার

ভ্রাম্যমাণ আদালতে তিন বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করানোর ঘটনায় দেশব্যাপী সসমালোচনার মুখে যশোরের মনিরামপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি ওই গণমাধ্যমকে বলেন, এসিল্যান্ড সাইয়েমা হাসানকে প্রত্যাহারের পর তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

ইউসুফ হারুন আরও বলেন, অফিস খোলার পর এ ঘটনার তদন্ত করা হবে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া করোনা প্রাদুর্ভাবের সময় মাঠ পর্যায়ে সব কর্মকর্তাকে সরকারি আচরণবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান জনপ্রশাসন সচিব।

প্রসঙ্গত নভেল করোনাভাইরাস প্রতিরোধে যশোরের মনিরামপুরে গত শুক্রবার বিকালে এসিল্যান্ড সাইয়েমা হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।

ওই অভিযানে মাস্ক না পরায় তিন বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করান সাইয়েমা হাসান। সাজা দেয়ার ঘটনাটি নিজের মোবাইল ফোনে ছবিও তুলে রাখেন তিনি।

ঘটনার দিন রাতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। একজন সরকারি কর্মকর্তার এমন অমানবিক কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা।

সূত্র- যুগান্তর

Facebook Comments Box

Posted ১১:৫৪ এএম | শনিবার, ২৮ মার্চ ২০২০

The Daily Sarod |