শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সুহিলপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে সীতানগর গ্রামে কাজী খাইরুলের উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 10:40 am

সুহিলপুর ইউপি নির্বাচনকে সামনে রেখে সীতানগর গ্রামে কাজী খাইরুলের উঠান বৈঠক

আসন্ন সুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেতে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে সুহিলপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাজী খাইরুল আলমের সমর্থনে এক আলোচনা সভা ও উঠান-বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (জানুয়ারী) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সীতানগর গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ওই গ্রামের প্রবীন ব্যক্তি গোপাল ঋষির সভাপত্বিতে বক্তব্য রাখেন সুহিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সাচ্ছু মিয়া, সদর উপজেলা যুবলীগের সহ সম্পাদক এহসানুল হক রিপন, ব্যবসায়ি আব্দুল মজিদ, জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক আমজাদ হাজারী কাজল, যুবলীগ নেতা শরীফ মিয়া, সীতানগর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিমল দাস, সুভাস ঋষি, খোকন ঋষি, কাজল ঋষি, অদির ঋষি, কুঞ্জ মোহন ঋষি, সদর উপজেলা ছাত্রলীগের উপগ্রন্ত্রণা ও প্রকাশনা সম্পাদক খন্দকার দিদারুল আলম সজীব, সুহিলপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস সরকার, ছাত্রলীগ নেতা আমিন হাজারী প্রমুখ। সভা পরিচালনা করেন সদর উপজেলা ছাত্রলীগের ত্রান দুর্যোগ বিষয়ক সম্পাদক তপন দেব।

এ সময় আসন্ন সুহিলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খাইরুল আলম বলেন, বঙ্গবন্ধুর আদর্শে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া উন্নয়নের রূপকার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর এমপির দিক নির্দেশনায় আমি নৌকার পক্ষে কাজ করছি। দল থেকে আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করব। আমি বিশ্বাস করি সকলের সহযোগিতা ও সমর্থন থাকলে আমার দলীয় মনোনয়ন প্রাপ্তি সহজ হবে। আমি জনগনের কল্যাণে কাজ করে যেতে সকলের সহযোগিতা চাই।

Facebook Comments Box

Posted ১০:৪০ এএম | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১

The Daily Sarod |