শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

সুহিলপুরে বাসচাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 1:45 pm

সুহিলপুরে বাসচাপায় শিশু নিহত, সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলে যাওয়ার সময় দ্রুতগামী বাস চাপায় যোবায়ের (৯) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে সুহিলপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত যোবায়ের সদর উপজেলার উত্তর সুহিলপুরের রাজমিস্ত্রি ইয়াছিন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেনীর ছাত্র। ঘটনার পর নিহতের প্রতিবাদে স্থানীয়রা কুমিল্লা-সিলেট মহাসড়ক প্রায় ঘন্টাব্যাপী অবরোধ করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, দুপুরে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল যোবায়ের। এসময় কুমিল্লা-সিলেট মহাসড়ক পারাপার হতে গিয়ে আশুগঞ্জগামী একটি দ্রুতগামী দিগন্ত বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত। খবর পেয়ে সদর থানা ও হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। তবে বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, বাসচাপায় যোবায়ের নিহতের প্রতিবাদের স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা।

Facebook Comments Box

Posted ৮:০২ পিএম | বুধবার, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |