স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 9:24 pm
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব সৈয়দ এ কে একরামুজ্জামান। তিনি বলেছেন, যেভাবে জনসভা হয়েছে সেভাবে নির্বাচনও হবে। সুরঙ্গের শেষ মাথায় একটা আলো এখনো আমাদের সামনে আছে। আমরা আশা করবো সেনাবাহিনী মাঠে আছে। তারা তাদের ভূমিকা রাখবে। দেশপ্রেমিক সেনাবাহিনী যারা সারা বিশ্বে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে যায় আজকে তারা যদি নিজের দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে না পারে তা হবে দু:খের বিষয় ।
তিনি বুধবার বিকেলে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় একথা বলেন।
একরামুজ্জামান বলেন-আন্দোলনের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি। ৭ দফা দিয়েছিলাম নির্বাচনে অংশ গ্রহনের লক্ষ্যে। একটি দফাও যখন কার্যকর করা হয়নি। এরপরই আন্দোলনের অংশ হিসেবে জাতীয়তাবাদী দল,২০ দলীয় ঐক্যজোট,জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ গ্রহন করেছে। জনসভা বন্ধ করার জন্যে বিভিন্ন মহল চেষ্টা করেছে। আমরা সফল হয়েছি। সেভাবে নির্বাচনেও আমরা সফল হবো।
তিনি বলেন, আজকের বিশাল জনসভা প্রমান করে আমরা আন্দোলনে আছি, থাকবো ইনশাল্লাহ। আমরা আন্দোলন চালিয়ে যাব। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে নিয়ে আমাদেরকে বিভিন্ন রকম ভয়ভীতি,বিভিন্ন রকম উস্কানি,বিভিন্ন রকম কথা সৃষ্টি করা হচ্ছে। আমি আজকে বিশাল জনতাকে স্বাক্ষী রেখে বলতে চাই একবার জনতা যখন জেগে যায় তখন আর কোন শক্তি তাকে দমিয়ে রাখতে পারেনা। আমরা ৩০লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। আজ নিজ দেশে পরাধীন আমরা। রাতে ঘরে ঘুমাতে পারেনা। জমির মধ্যে- বিলের মধ্যে কাটাতে হয়। গরীব-দুখি মানুষের পয়সা দিয়ে যে প্রশাসন চলে আইনশৃঙ্খলা বাহিনী চলে আমি তাদের জিজ্ঞাসা করতে চাই আপনেরা বুকে হাত দিয়ে বলেন আমরা কোন অন্যায় করছি কিনা। আমার নেতাকর্মী কোন অন্যায় করছে কিনা। আপনারা শপথ নিয়ে চাকুরীতে এসেছেন কোন অন্যায় করবেননা। কোথায় আপনাদের সেই শপথ। যারা প্রশাসনে আছেন,পুলিশ বাহিনীতে আছেন,অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনিতে আছেন তাদের প্রতি আমার অনুরোধ রাজাকার ছিলো পাকিস্তানের সময়। ৭১ সনে রাজাকার ছিলো, রাজাকার মরে গেছে। কিন্তু তাদের সন্তানদের লজ্জার ঘøানি এখনো যায়নি। আপনেরা এমন কিছু করবেন না যার জন্যে আপনাদের সন্তানদেরকে এই পরিনাম ভোগ করতে না হয়। জনগন যাকে ভোট দেবে,যাকে ভালোবাসবে সে নির্বািিচত হবে। আপনেরা প্রশাসন নির্বাচন কে প্রভাবিত করার চেষ্টা করবেনা, আল্লাহর দোহাই লাগে। আজকে শান্তিপূর্ন জনসভায় আসার পথে আমার মা-বোন,বন্ধু ও সহকর্মীদেরকে পিটিয়েছেন। লাঠি চার্জ করেছেন। আমি আপনাদের মাফ করে দিলাম। মাফ এইজন্যে করলাম মাফ ছাড়া আমার কাছে আর কিছু করার নেই। তবে আপনাদের প্রতি অনুরোধ ৫০ জনের মতো গ্রেফতার করেছেন। তারা নিরিহ-নিরপরাধ লোক। দয়া করে ওদের ছেড়ে দেন। আর নাহলে প্রতিবাদ করতে পারলে প্রতিবাদ করবো। আর না করতে পারলে রোজ হাশরের দিন দায়ী থাকবেন ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, যখন সব আলো নিবে যায়,সবকিছু শুকিয়ে যায় তারপরে একটা আশার আলো থাকে। এটাকে বলে লাইট এন্ড অব দি টানেল । সুরঙ্গের শেষ মাথায় একটা আলো এখনো আমাদের সামনে আছে। আমরা আশা করবো সেনাবাহিনী মাঠে আছে। তারা তাদের ভূমিকা রাখবে। তিনি আরো বলেন আজকের জনসভা আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনের একটা মহড়ামাত্র। আজকে এই জনসভায় আপনারা যে বাধা বিপত্তি পেয়েছেন এটা থেকে বুঝে নিতে হবে আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন সহজ হবেনা। আজকে সকল ভয়ভীতি,মামলা-হামলা উপেক্ষা করে যেভাবে আপনারা এখানে এসেছেন ঠিক সেইভাবে সকল ভয়ভীতি,সকল ুিকছু উপেক্ষা করে ৩০ তারিখ আপনার দাবী আদায়ের জন্যে,শান্তির সংগ্রামে,ন্যায় বিচারের সংগ্রামে ভোট দিয়ে প্রমান করে দেবেন এখানে কোন অপমক্তির জায়গা নেই।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা রেজুয়ান আহমেদ,সাবেক সংসদ সদস্য এসএম সাফি মাহমুদ,অধ্যক্ষ মো: নায়েম,মো: আলী প্রমুখ। জনসভায় ১৩টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী যোগদেন।
Posted ৯:২৪ পিএম | বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya