বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 7:29 pm
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারের এক নারীকে অপহরণ, ধর্ষণ এবং তার বাবাকে মারপিটের ঘটনায় প্রধান আসামী শামীম মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্তের পর জগন্নাথপুর থানার পুলিশ ও সুনামগঞ্জ জেলা ডিবির একটি দল ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। এসময় তারা ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহযোগিতা চাইলে সরাইল থানা পুলিশের সহযোগিতায় শামীম মিয়াকে বেড়তলা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে গোতগাঁও গ্রামের ইয়াবা ব্যবসায়ী শামীম আহমদসহ কয়েকজন বখাটে আলীগঞ্জ বাজারের কলোনিতে গিয়ে এক বৃদ্ধের মেয়ের খোঁজ করেন। মেয়েকে না পেয়ে বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে ধরে নিয়ে যান এবং লোহার রড দিয়ে পেটান।
এরআগে একদিন জোর করে তুলে নিয়ে ওই বৃদ্ধের মেয়েকে ধর্ষণ করেন শামীম। সোমবার রাতের ঘটনার খবর পেয়ে ওই বৃদ্ধ বাবাকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পর দিন (৬ অক্টোবর) মঙ্গলবার সকালে ওই নারীকে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে উদ্ধার করে পুলিশ।
রাফি/-
Posted ৭:২৯ পিএম | শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya