শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সীমান্ত হত্যা বন্ধে আন্তরিকতার কোন অভাব নেই: বিজিবির মহাপরিচালক

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০২ জানুয়ারি ২০২৩   সর্বশেষ আপডেট : 10:35 pm

সীমান্ত হত্যা বন্ধে আন্তরিকতার কোন অভাব নেই: বিজিবির মহাপরিচালক

সীমান্ত হত্যা বন্ধে আন্তরিকতার কোন অভাব নেই বলে মন্তব্য করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, আমরা ডিজি পর্যায়ে যখন আলোচনা করা কতি, তখন বিস্তারিত আলোচনা হয়। সেক্টর কমান্ডার বা অন্য যেকোনো পর্যায়ে আলোচনা হয়, তখনও এই কথা গুলো আমরা বলি। সীমান্তে যে মৃত্যুর ঘটনা গুলো ঘটছে, তা অনাকাঙ্ক্ষিত। আমরা সম্মিলিত ভাবে এটা বনশ করবো। আমাদের বাহিনীর মধ্যে আন্তরিকতার কোন অভাব নেই। আমি আশা করি, এই বিষয়ে সামনে আরও ভাল ফলাফল আসবে।

তিনি আজ সোমবার (২ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ২৫ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উত্তর-পূর্ব রিজিওন আয়োজিত দুঃস্থ জনসাধারণের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজিবি প্রধান মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন,
আমরা আলোচনায় যখন বসি তখন উভয়ের কমন ইন্টারেস্ট গুলো শুনি। আমরা আমাদের পয়েন্ট গুলো দেই, তারা তাদের পয়েন্ট গুলো দেন। পয়েন্ট গুলো নিয়ে আমরা কাজ করি। আলোচনায় উভয় পক্ষ চাই সীমান্ত নিয়ন্ত্রণে রাখবো। বিভিন্ন পর্যায়ে সবসময় আলোচনা চলমান আছে। নতুন বছর আমরা শুরু করলাম, আশা করি নতুন বছরে সীমান্ত পরিস্থিতি আরও অনেক বেশি উন্নতি হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আখাউড়া স্থলবন্দরে যে কাজটি বন্ধ করা হয়েছে, তা বাধা নয়। সীমান্তের ১৫০ গজের মধ্যে কাজ করতে হলে, তা উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে করতে হয়৷ যেটা বন্ধ ছিল তা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দিকের কাজটি হবে, পাশাপাশি তাদের দিকের কাজও শুরু করবে৷ বিষয়টি সমাধান হয়ে গেছে।

এর আগে বিজিবি প্রধান শীতকালীন প্রশিক্ষণ ও ৫ শতাধিক হতদরিদ্রে মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় উত্তর পূর্ব রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম, ২৫ বিজিবির পরিচালক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ পিএসসি, বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ পিএসসি সহ বিজিবির উর্ধতন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ৯:৪২ পিএম | সোমবার, ০২ জানুয়ারি ২০২৩

The Daily Sarod |