শিরোনাম
‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস

সিইসি হিসেবে নিয়োগ পেলেন সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 12:50 am

সিইসি হিসেবে নিয়োগ পেলেন সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল

জাতীয় নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলের দিকে মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।

এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে সিইসি এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দেয় সার্চ কমিটি। ২৭ জানুয়ারি নির্বাচন কমিশন গঠনে প্রথমবারের মতো আইন প্রণয়ন করে সরকার। ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতির দায়িত্ব দিয়ে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। এরপর সার্চ কমিটির প্রথম বৈঠকে নিবন্ধিত রাজনৈতিক দল ও সুধীজনের কাছ থেকে নাম আহ্বানের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক আহ্বান করে সার্চ কমিটি। সরাসরি ও ই-মেইলের মাধ্যমে সার্চ কমিটির কাছে প্রায় ৫০০ জনের নাম জমা পড়ে।

জমা পড়া নাম থেকে প্রথম দফায় ১৪ ফেব্রুয়ারি কমন নাম বাদ দিয়ে ৩২২ জনের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর বিশিষ্টজনদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমেও বেশ কিছু নাম পায় সার্চ কমিটি। সেখানেও কিছু কমন নাম বাদ দিয়ে তালিকায় প্রস্তাবিত নামের সংখ্যা দাঁড়ায় ৩২৯ জনে। এসব নাম থেকে একাধিক দফায় বৈঠক করে ২০ জনের নাম বাছাই হয়, দ্বিতীয় দফায় সেটা ১২-১৩ জনে আসে। গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সার্চ কমিটির সর্বশেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হয়। তবে সার্চ কমিটি এই ১০ জনের নাম প্রকাশ না করার সিদ্ধান্ত নেয়।

Facebook Comments Box

Posted ৭:৫৮ পিএম | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |