শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

‘সিংঘম অ্যাগেইন’ ছবিতে অজয়ের সাথে লেডি সিংঘম দীপিকা পাড়ুকোন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১১ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:10 pm

‘সিংঘম অ্যাগেইন’ ছবিতে অজয়ের সাথে লেডি সিংঘম দীপিকা পাড়ুকোন

২০১১সালে মুক্তি পেয়েছিল রোহিত শেট্টি পরিচালিত ছবি সিংঘম। এই ছবি ঘিরে প্রথম থেকেই ভক্তমনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। এই চরিত্রের দাপট পর্দায় ছিল দীর্ঘদিন অজয় দেবগণ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই পুলিশ সিরিজে এসেছে বহু নতুন নাম। রণবীর সিং থেকে শুরু করে অক্ষয় কুমার। তবে সিংঘম তকমা অজয় দেবগণের জন্যই সযত্নে তোলা রয়েছে। প্রতিটা ছবিতে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাই দর্শকরাও প্রতিক্ষায় থাকেন সিংঘমের নতুন রূপে। তবে এবার অজয় দেবগন নয়, এবার ‘লেডি সিংঘম’ হয়ে আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘সিংঘম অ্যাগেইন’ সিনেমাতে সিংঘম অজয় দেবগণের সাথে পুলিশ চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে,সালের শুরুতেই শুরু হবে ‘লেডি সিংঘম’ সিনেমার শুটিং । খবরটি সামনে আসতেই ভক্তমনে উত্তেজনার পারদ তুঙ্গে। দীপিকা পাড়ুকোনের ঝুলিতে এখন বাঘা-বাঘা ছবি বর্তমান। সেই তালিকাতে নয়া সংযোজন সিংঘম।

পরিচালক রোহিত শেট্টি বলেন, আমাকে সবাই প্রশ্ন করেন, লেডি সিংঘম’ কবে আসবে। বলছি শুনুন, ‘সিংঘম অ্যাগেইন’-এ লেডি সিংঘমকে দেখা যাবে’

আর দীপিকা পাড়ুকোনের উদ্দেশে রোহিত বলেন, সে আমার কপ ইউনিভার্সের লেডি কপ। আর তাই আমরা আগামী বছরই একসঙ্গে কাজ করব।

সর্বশেষ ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় দীপিকাকে কমেডি চরিত্রে দেখা গেছে। আবার কবে তাকে কমেডি ছবিতে দেখা যাবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয় কমেডি সবচেয়ে কঠিন ঘরানা। নিশ্চয়ই আগামী দিনে কমেডি ছবি করতে চাইব। আমাদের দেশে একটা মানুষই একদম যথাযথ কমেডি ছবি বানাতেন পারে, তিনি হলেন রোহিত। ওপরওয়ালা যদি চান, আমরা নিশ্চয়ই আবার একসঙ্গে কাজ করব।’

আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’। এতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। আর সেই কেমিস্ট্রির প্রথম ঝলক দেখা যাবে ১২ ডিসেম্বর! এই দিনই মুক্তি পাবে ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’।

Facebook Comments Box

Posted ১০:১০ পিএম | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |