শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সাহেদের বিরুদ্ধে আরও ১৪০টি প্রতারণার অভিযোগ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২০ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 9:46 am

সাহেদের বিরুদ্ধে আরও ১৪০টি প্রতারণার অভিযোগ

ভুয়া করোনা সার্টিফিকেট দিয়ে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে প্রতারণার ১৪০ অভিযোগ জমা পড়েছে র‍্যাবের হটলাইন ও ই-মেইলে। সাহেদ সম্পর্কে পাওয়া যাচ্ছে আরও গুরুত্বপূর্ণ তথ্য।

রোববার দুপুরে র‌্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, সাহেদ করিমের বিরুদ্ধে র‌্যাবের ‘হটলাইন’ ও ই-মেইলে প্রতারণার ১৪০ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১২০টি অভিযোগ হটলাইনে এবং বাকী ২০টি অভিযোগ ই-মেইলে প্রতারণার শিকার ব্যক্তিরা জানিয়েছে।

তিনি বলেন, বিভিন্ন জনের কাছ থেকে সাহেদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। তার পরিচালিত প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের বেতন দিত না।
সাহেদ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় ১০ কোটি টাকা। র‌্যাবের তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে বলে জানান আশিক বিল্লাহ।

র‌্যাবের হটলাইন আরও দুই থেকে তিন দিন চালু থাকবে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে র‌্যাব ভুক্তভোগীদের আইনি সহায়তা দেবে।

Facebook Comments Box

Posted ৯:৪৬ এএম | সোমবার, ২০ জুলাই ২০২০

The Daily Sarod |