শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সাহারা খাতুনকে নিয়ে ফেসবুক জুড়ে গুজব

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২১ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 1:11 am

সাহারা খাতুনকে নিয়ে ফেসবুক জুড়ে গুজব

সাবেক স্বরাষ্ট্র ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য,ঢাকা ১৮ আসনের সাংসদ অ্যাডভোকেট সাহারা খাতুন আগের থেকে ভাল আছেন।

শনিবার রাতে সাহারা খাতুনের আপন ভাইয়ের ছেলে অ্যাডভোকেট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, সাহারা খাতুন তার পরিবারের সকলের সঙ্গে কথা বলেছেন। আমার ফুফু আগের চেয়ে ভালো আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

এছাড়াও গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ জানান অ্যাডভোকেট আনিসুর রহমান।

শনিবার রাতে ফেসবুক জুড়ে সাহারা খাতুন মৃত্যুবরন করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে তার পরিবার থেকে ভাতিজা অ্যাডভোকেট আনিসুর রহমান গণমাধ্যমে এ কথা জানান।

এর আগে জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন থেকে সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

Posted ১:১১ এএম | রবিবার, ২১ জুন ২০২০

The Daily Sarod |