শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সারাদেশে মার্কেট-বিপণি বিতান ২৫-৩১মার্চ পর্যন্ত বন্ধ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ২৩ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 12:48 am

সারাদেশে মার্কেট-বিপণি বিতান ২৫-৩১মার্চ পর্যন্ত বন্ধ

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে আগামী ২৫-৩১শে মার্চ পর্যন্ত সারা দেশের সুপার মার্কেট, বিপণি বিতান ও মার্কেটসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

তবে এসময় কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসমুহের দোকান এই সময়ে খোলা থাকবে।

সমিতি পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার রাতে এ তথ্য জানানো হয়।

সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে মার্কেট সমূহ ক্রেতা শূন্য হয়ে পড়ায় এবং শ্রমিক কর্মচারী ও মালিকদের সংক্রমণ এড়াতে আগামী ২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত সুপারশপ, সুপার মার্কেট ও মার্কেট সমূহ বন্ধ থাকবে।

কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসমুহের দোকান এই সময়ে খোলা থাকবে। সমিতির পক্ষ থেকে এসব পণ্যের দাম না বাড়াতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৪৮ এএম | সোমবার, ২৩ মার্চ ২০২০

The Daily Sarod |