শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সারাদেশে কমতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ৩০ জুন ২০২৩   সর্বশেষ আপডেট : 9:04 pm

সারাদেশে কমতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

সারা দেশে ঈদের আগের দিন থেকে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই-তিন দিনে বৃষ্টি আরও কমে গিয়ে তাপমাত্রা বাড়তে পারে।

শুক্রবার (৩০ জুন) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গণমাধ্যমে জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি ও বজ্র বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

তথ্যে আরও জানা যায়, চট্টগ্রামে সর্বোচ্চ ১৩৮ মিলিসহ ঢাকায় ৩৬ মিলি, সিলেটে ৩৫ মিলি, খুলনায় ২০ মিলি, বরিশালে ১৪ মিলি, রংপুরে ৫ মিলি বৃষ্টিপাত হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৪ পিএম | শুক্রবার, ৩০ জুন ২০২৩

The Daily Sarod |