শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সাময়িক বন্ধ করা হয়েছে ঢাকা-কলকাতার মৈত্রী এক্সপ্রেস

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:33 pm

সাময়িক বন্ধ করা হয়েছে ঢাকা-কলকাতার মৈত্রী এক্সপ্রেস

করোনা ভাইরাস আতঙ্কে রেলপথে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৈঠকের পরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ভারত সরকার ১৩ মার্চ থেকে তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু শুক্রবার সকালেই অল্প সংখ্যক যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে যায় মৈত্রী একপ্রেস।

এদিকে শুক্রবার থেকে ঢাকা-কলকাতা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক রুটে বাস পরিচালনা করা পরিবহন মালিকরা। এছাড়া শুক্রবার থেকে আকাশ পথেও ভারতের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে বাংলাদেশের।

করোনা ভাইরাসের কারণে বিশ্বের সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারত সরকার। ১৩ মার্চ রাত ১২টা থেকে শুরু হয়ে এই স্থগিতাদেশ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।

Facebook Comments Box

Posted ১০:৩৩ পিএম | শুক্রবার, ১৩ মার্চ ২০২০

The Daily Sarod |