শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন কারাগারে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৮ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:26 pm

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন কারাগারে

সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের মামলায় কারাদণ্ডে দণ্ডিত এই বিএনপি নেতা আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।

ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এএমএম রুহুল ইমরানের আদালতে রোববার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মীর নাসির।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে গত ২৭ অক্টোবর তার ছেলে মীর মোহাম্মদ হেলাল একই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন । শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে থেকে জানা যায়, ২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় বিচার শেষে একই বছরের ৪ জুলাই ঢাকার ২ নম্বর বিশেষ জজ মীর নাসির উদ্দিনকে ১৩ বছরের দণ্ড দেন। একইসঙ্গে ৫০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই বছরের কারাদণ্ড দেন। আর তার ছেলে মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকার অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তার আরও এক মাসের দণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে পিতা ও পুত্র হাইকোর্টে পৃথক আপিল করেন।

হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাসিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন। হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে আপিল আবেদন করে দুদক। ২০১৪ সালের ৪ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে হাইকোর্টকে পুনরায় আপিল শুনানির নির্দেশ দেন। পুনরায় আপিল শুনানি শেষে ২০১৯ সালের ১৯ নভেম্বর হাইকোর্ট বিচারিক আদালতের রায় বহাল রেখে রায় দেন।

ওই রায় পৌঁছানোর তিন মাসের মধ্যে নিম্ন আদালতে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।

Facebook Comments Box

Posted ৮:২৬ পিএম | রবিবার, ০৮ নভেম্বর ২০২০

The Daily Sarod |