শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সানিয়া মির্জার চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৪ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 9:09 pm

সানিয়া মির্জার চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু

ভারতের ইতিহাসে সেরা এই টেনিস তারকার নাটকীয় জীবন নিয়ে সিনামা তৈরি হচ্ছে বলিউডে। ২০০৩ সালে পেশাদার টেনিস শুরুর পর জিতেছেন ছয়টি গ্রান্ডস্ল্যাম। ডাবলে ছিলেন বিশ্বের এক নম্বর।পদ্মভূষণ, পদ্মশ্রী, রাজিব গান্ধি খেলরত্ন ভারতের সর্বোচ্চ সব সম্মাননা জিতেছেন টেনিস তারকা সানিয়া মির্জা। কোর্টের বাইরেও হয়েছেন শিরোনাম। পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে করেছেন বিয়ে। এই নিয়ে হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

বড় পর্দায় সানিয়া মির্জার চরিত্রে কাকে দেখা যাবে এই নিয়ে রয়েছে আগ্রহ। শেষ পর্যন্ত নাম জানা গেল সেই অভিনেত্রীর নাম। টেনিস কুইনের চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু। এটনটাই জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

নির্মাতা রুনি স্ক্রুওয়ালা সানিয়া মির্জার জীবনীস্বত্ব কিনেছেন অনেক আগেই। পিংক, থাপ্পাড়ের মতো সিনেমার অভিনেত্রী তাপসী পান্নুকে দিয়েই সানিয়ার ভূমিকায় বড় পর্দায় দেখাতে আগ্রহী নির্মাতা। যদিও সানিয়ার বায়োপিকে কাজ করতে চলেছেন এমন সংবাদ জানা নেই খোদ তাপসীর কাছে। ন্যাশনাল হেরাল্ডকে তিনি বলেন, আমি সানিয়ার ভূমিকায় কাজ করছি? বিষয়টি নিয়ে কোনও কিছু জানা নেই।

বর্তমানে দেশটির ক্রিকেটার মিথিলা রাজের জীবনীভিত্তিক সিনেমা ‘সাবাশ মিতু’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রথামিকভাবে শোনা যাচ্ছিল সানিয়া চরিত্রে পরিণীতি চোপড়াকে দেখা যাবে। তবে ব্যাডমিন্টন কিংবদন্তি সাইনা নেহওয়ালের বায়োপিকে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। গেল মাসেই মুক্তি পেয়েছে ‘সাইনা’ সিনেমাটি। যেখানে মূল চরিত্রে রয়েছেন পরিণীতি।

Facebook Comments Box

Posted ৯:০৯ পিএম | রবিবার, ০৪ এপ্রিল ২০২১

The Daily Sarod |