শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সাধারণ মানুষের উন্নয়ন ভাবনা থেকেই কাউন্সিলর প্রার্থী হয়েছি: মীর মো. শাহীন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 1:56 am

সাধারণ মানুষের উন্নয়ন ভাবনা থেকেই কাউন্সিলর প্রার্থী হয়েছি: মীর মো. শাহীন

আগামী ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কাজীপাড়া ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সমাজসেবক ও সাংবাদিক মীর মো. শাহীন। দুপুরে তিনি শহরের কাজীপাড়া থেকে তার কর্মী-সমর্থক ও সুহৃদদের সাথে নিয়ে বর্ণাঢ্য র‌্যালী করে উৎসবমূখর পরিবেশে জেলা নির্বাচন অফিসে গিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাংবাদিক আবদুন নূর, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ আকরাম, কাজিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কিতাব আলী সর্দার, মানিক মিয়া সর্দার, মোঃ জামাল মিয়া, পীরজাদা সৈয়দ নূরে আজম, টিটন শাহ্।

মনোনয়নপত্র দাখিল শেষে কাউন্সিলর প্রার্থী মীর মোঃ শাহীন বলেন, পেশায় একজন সাংবাদিক হওয়ায় আমি সবসময় সাধারণ মানুষকে ভালবেসে তাদের কল্যান নিয়ে সব সময় কাজ করেছি, তাদের উন্নয়ন নিয়ে ভেবেছি। তাই তৃণমূল পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নের তাড়না থেকেই আমি কাউন্সিলর প্রার্থী হয়েছি।

তিনি বলেন, আমি আশা করি জনগনকে ভালবেসে আমি তাদের জন্য যেভাবে নিজেকে উদার করে দিয়ে কাজ করেছি তারা আমাকে ফিরিয়ে দেবে না। আমি আশাবাদী তাদের ভালবাসার বহিঃপ্রকাশে আগামী ২৮ ফেব্রুয়ারি আমার পক্ষেই জনগনের রায় আসবে। আমি ৮ নং ওয়ার্ডের ভোটারদের উদ্দেশ্যে বলব আমায় একটিবার ভোট দিয়ে দেখুন, আমি আপনাদের উন্নয়নে নিজেকে বিলিয়ে দেব।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাকিসহ কাজীপাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং তুরুণ-যুবকরা উপস্থিত ।

উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য্য করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৫৬ এএম | বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |