শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সাধারণ ছুটিতে বাড়লো ব্যাংক লেনদেনের সময়

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 6:26 pm

সাধারণ ছুটিতে বাড়লো ব্যাংক লেনদেনের সময়

করোনাভাইরাসের সচেতনতায় সরকারি সাধারণ ছুটিতে গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ‌

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার (২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুসারে, ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবে। আর ব্যাংক খোলা থাকবে বিকাল ৩টা পর্যন্ত।

এর আগে একই কারণে গ্রাহকের লেনদেনের সুবিধার্থে গত রোববার (২৯ মার্চ) থেকে বৃহস্প‌তিবার (২ এপ্রিল) পর্যন্ত সাধারণ ছুটির সময় ৫ দিন সীমিত আকারে ব্যাংক খোলা ছিল। ওই সময়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গ্রাহক লেন‌দেনের সুযোগ পেয়েছে। এবং ব্যাংক খোলা ছিল দুপুর দেড়টা পর্যন্ত। নতুন নির্দেশনায় ব্যাংকের লেনদেন এক ঘণ্টা ও খোলা রাখার সময় দেড় ঘণ্টা বাড়ানো হয়েছে।

দেশের তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ইতিপূর্বে ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি করার প্রেক্ষিতে আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেন সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা প্রদান বিভাগ বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখতে পারবে।

এ সময়ে গ্রাহকের প্রয়োজনের নগদ-চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি ডিডি- পেঅর্ডার ইত্যাদি ইস্যু ট্রেজারি চালান জমাসহ বাংলাদেশ ব্যাংকের চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেম-ক্লিয়ারিং ব্যবস্থা আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধা প্রদান নিশ্চিত করতে হবে।

এর আগে বুধবার (০১ এপ্রিল) সরকারের জনপ্রশান মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছিল জনগণের প্রয়োজন বিবেচনা করে ছুটিকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Facebook Comments Box

Posted ৬:২৬ পিএম | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০

The Daily Sarod |