ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:46 pm
শারদীয় দুর্গাপূজায় সাইবার জগতে গুজব ছড়িয়ে কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এখন একটি নতুন উপাদান কয়েক বছর ধরে হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সাইবার জগতে এসে গুজবটা ছড়িয়ে দেয়। সেখানেও আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে। সাইবার ইউনিট সক্রিয় রয়েছে। এই ধরনের গুজব যারাই ঘটাচ্ছেন, সঙ্গে সঙ্গে না হলেও দ্রুত সময়ের মধ্যে আমরা শনাক্ত করে ফেলছি। কাজেই সেটা করেও তারা পার পাবে না। আমাদের নিরাপত্তা বাহিনী সবদিকেই খেয়াল রাখছে।’
মন্ত্রী বলেন, ‘গুটিকয়েক মানুষ যারা সবসময় বাংলাদেশ সৃষ্টিতেও বিরোধিতা করেছে এবং যা কিছু ভালো কাজ তার বিরুদ্ধে তারা আছে। বঙ্গবন্ধুকেও কিন্তু শাহাদাতবরণ করতে হয়েছিল।’
Posted ৯:৪৬ পিএম | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya