আশুগঞ্জ সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 5:49 pm
ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর মা আনোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার ভোর ৫ টায় রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আনোয়ারা বেগম তিন ছেলে, দুই মেয়ে নাতি নাতনি, আত্বিয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নিহতের দ্বিতীয় ছেলে সোহেল পরভেজ জানান, বুধবার সকালে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করায় আনোয়ারা বেগমকে আশুগঞ্জ থেকে রাজধানীর শমরিতা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তার শরীরের অবস্থার অবনতি হলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)তে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৫ টায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরো জানান, বাদ জোহর নিহতের প্রথম জানাজা চরচারতলা আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। বাদ আসর তার গ্রামের বাড়ি খোলা পাড়া ঈদগাঁ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় মোল্লা বাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে আনোয়ারা বেগমের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, আশুগঞ্জ প্রেসক্লাব, আশুগঞ্জ রিপোর্টারস ইউনিটি, সরাইল প্রেসক্লাব, বিজয়নগর প্রেসক্লাব শোক জানিয়েছেন। পাশাপাশি মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Posted ৫:৪৯ পিএম | বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya