শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সাংবাদিক লাঞ্ছিত করলে সেই দলের বিরুদ্ধে অবস্থান নেবে অ্যাটকো

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:05 pm

সাংবাদিক লাঞ্ছিত করলে সেই দলের বিরুদ্ধে অবস্থান নেবে অ্যাটকো

যে রাজনৈতিক দলের নেতা কর্মীদের হাতে সাংবাদিকরা লাঞ্ছিত হবেন, সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হবে বলে জানিয়েছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স, অ্যাটকো। মঙ্গলবার (৩১ অক্টোবর) অ্যাটকোর পরিচালক মণ্ডলীর এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

গত ২৮ অক্টোবর শনিবার ঢাকায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির সন্ত্রাসী কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য দায়িত্ব পালনকারী সাংবাদিকদের উপর হামলা চালায়। তারা গণমাধ্যমের যানবাহনও ভাংচুর করে। অ্যাটকো-র পক্ষ থেকে ওই ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ, ও প্রতিবাদ জানানো হয়। যারা এইসব ঘটনার জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। এই সন্ত্রাসী ঘটনায় সকল নিহত, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে অ্যাটকো।

অ্যাটকো-র সভায় সিদ্ধান্ত হয় যে, ভবিষ্যতে যে দলের নেতা-কর্মীদের হাতে সাংবাদিকরা লাঞ্ছিত ও বাধাগ্রস্ত হবেন এবং গণমাধ্যমের যানবাহন হামলার শিকার হবে সেই দলের বিরুদ্ধে অ্যাটকো অবস্থান নিতে বাধ্য হবে। ওই সভায় গত ২৮শে অক্টোবরের রাজনৈতিক কর্মসূচি চলার সময় প্রধান বিচারপতির সরকারি বাসভবনের ওপর হামলা, কর্তব্যরত একজন পুলিশ সদস্যকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা, এবং সাধারণ যানবাহনে অগ্নিসংযোগের সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জানানো হয়।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচির নামে সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করে একটি অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সরকার ও বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলকে দেশের গণতন্ত্র ও উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে গণতান্ত্রিক নীতিমালা মেনে কাজ করার জন্য অ্যাটকো-র সভা থেকে আহ্বান জানানো হয়।

 

Facebook Comments Box

Posted ১০:০৫ পিএম | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

The Daily Sarod |