শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সাংবাদিকদের সুরক্ষায় আল মদিনা ফার্মাসিউটিক্যালসের উপহার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 5:12 pm

সাংবাদিকদের সুরক্ষায় আল মদিনা ফার্মাসিউটিক্যালসের উপহার

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীদের সুরক্ষা সামগ্রী উপহার দিলেন আল-মদিনা ফার্মাসিউটিক্যালস।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এসব সামগ্রী সাংবাদিকদের হাতে তুলে দেন আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী আজহার উদ্দিন।

সাংবাদিকদেরকে দেয়া সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল- সার্জিকেল মাস্ক, হাতের গ্লাভস, মপ ক্যাপ, হ্যান্ড স্যানিটাইজার, অ্যান্টি হিস্টামিনসহ বিভিন্ন জাতের ওষুধ। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ৭০ জন সাংবাদিককে এসব সামগ্রী দেয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক কাউসার এমরান, মানবজমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ, যুগান্তর ও যমুনা টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়, ডেইলি সান’র প্রতিনিধি নিয়ামুল আকঞ্জী, বাংলার চোখের প্রতিনিধি ইফতেয়ার রিফাত, প্রতিদিনের সংবাদ’র প্রতিনিধি মজিবুর রহমান খান, দৈনিক করতোয়া’র প্রতিনিধি শাহজাহান আলম সাজু, আজকালের খবর’র প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী, ডেইলি বাংলাদেশ’র প্রতিনিধি চয়ন বিশ্বাস ও আমার সময়’র প্রতিনিধি সুমন আহমেদ।

Facebook Comments Box

Posted ৫:১২ পিএম | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০

The Daily Sarod |