শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইল রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটি গঠন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 11:34 am

সরাইল রিপোর্টার্স ইউনিটির কার্যকরী কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভায় মেয়াদি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে মোঃ নুরুল হুদাকে সভাপতি ও মোঃ তাসলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমন, সহসভাপতি রাকিবুর রহমান রকিব, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান লস্কর অপু, অর্থ সম্পাদক মোছাঃ রোজিনা বেগম ও দফতর সম্পাদক সুদীপ দত্ত তনু।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সরাইল সদরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্যদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান সরাইল উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সরাইল মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ রোকেয়া বেগম, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মাহফুজ আলী, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাজী মোঃ ইকবাল হোসেন, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, রিপোর্টার্স ইউনিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু ও সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:৩৪ এএম | শুক্রবার, ০১ জানুয়ারি ২০২১

The Daily Sarod |