শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইল পূর্ববিরোধে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৫ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 7:01 pm

সরাইল পূর্ববিরোধে ছুরিকাঘাত, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত আবিজ উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৫ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আবিজ উদ্দিন উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের ছান্দাল আলীর ছেলে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গত প্রায় দেড় মাস আগে স্থানীয় একটি দোকান চুরির ঘটনাকে কেন্দ্র করে আল আমিন মিয়ার পরিবারের সাথে আবিজ উদ্দিনের ঝগড়া হয়। এরপর সালিশ সভা অনুষ্ঠিত হয়। এরপর থেকে এই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার (৪ আগষ্ট )বিকালে রায়হান ছুরিকাঘাত করে আবিজ উদ্দিনকে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর বাড়িতে নিয়ে আসা হবে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Facebook Comments Box

Posted ৭:০১ পিএম | শনিবার, ০৫ অগাস্ট ২০২৩

The Daily Sarod |