শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইল থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন আসলাম হোসেন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১২ মে ২০২১   সর্বশেষ আপডেট : 3:37 am

সরাইল থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন আসলাম হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন পুলিশ পরিদর্শক মো. আসলাম হোসেন। আসলাম হোসেন এর আগে মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের ওসি ছিলেন।

মঙ্গলবার (১১ মে) রাতে পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে আসলাম হোসেনকে সরাইল থানায় পদায়ন করা হয়। তিনি সরাইল থানার সদ্য বদলি হওয়া ওসি এএমএম নাজমুল আহমেদের স্থলাভিষিক্ত হলেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আসলাম হোসেন আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে যোগদান করেন। পরে রাতে তাকে সরাইল থানায় পদায়ন করা হয়েছে।

এর আগে হেফাজতে ইসলামের তাণ্ডবের জেরে গত ৯ মে পুলিশ সদর দফতরের এক আদেশে সরাইল থানা পুলিশের ওসি নাজমুল আহমেদকে সরাইল থেকে বদলি করে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়। ওসি নাজমুলের আগে পুলিশ সদর দফতরের পৃথক পৃথক আদেশে গত ২৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ওসি মো. আবদুর রহিমকে রংপুর রেঞ্জে ও ২৭ এপ্রিল বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরীকে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ)এবং খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি গাজী মো. সাখাওয়াত হোসেনকে গাজীপুরে বদলি করা হয়।

Facebook Comments Box

Posted ৩:৩৭ এএম | বুধবার, ১২ মে ২০২১

The Daily Sarod |