স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 8:56 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর সাবেক উপদেষ্টা, সরাইল উপজেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি মোহাম্মদ মজহার মিয়া (৮৫) অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।
মজহার মিয়ার নাতি তৌফিকুল ইসলাম সুহৃদ জানান, আওয়ামী লীগের দূর দিনের সময় দীর্ঘ দিন তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগ এর সভাপতির দায়িত্ব পালন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু কর্তৃক” উপহার স্বরূপ চুন্টা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ দিন যাবত তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থা অবনতি হলে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে ভর্তি দেন। বর্তমানে তিনি হাসপাতালের ১নং কেবিনে ভর্তি আছেন ।
উনার রোগমুক্তি ও সুস্থতার জন্যে সকলের নিকট দোয়া প্রার্থনা করছেন তার পরিবার।
Posted ৮:৫৬ পিএম | শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya