শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইল আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 11:53 am

সরাইল আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৫ বছর।

বিষয়টি নিশ্চিত করে আব্দুল হালিমের ২য় পুত্র অ্যাডভোকেট হুমায়ূন মোর্শেদ।

তিনি জানান, ডায়াবেটিস, কিডনি সহ নানান বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম। দুইদিন আগে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

প্রয়াত আব্দুল হালিম মৃত্যুকালে ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Facebook Comments Box

Posted ১১:৩৯ এএম | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১

The Daily Sarod |