শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

‘সরাইল আওয়ামীলীগের কমিটি অবৈধ, রাজাকারের তালিকা প্রকাশ করুন’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 1:17 am

‘সরাইল আওয়ামীলীগের কমিটি অবৈধ, রাজাকারের তালিকা প্রকাশ করুন’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামীলীগের বর্তমান আহবায়ক কমিটিকে অবৈধ ঘোষণা দিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভাপতি রোকেয়া বেগম। আর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন দ্রুত রাজাকারের তালিকা প্রকাশের দাবী জানিয়েছেন। দাবী ওঠেছে উপজেলার সকল বধ্যভূমি রক্ষা করে সৌন্দর্য বর্ধন করার।

সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় এমন বক্তব্য রাখেন তারা। সরাইল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও আশুগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ফিরোজা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকী, সরাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন, যুবলীগের সাবেক আহবায়ক মো. মাহফুজ আলী, কৃষকলীগের সভাপতি মো. শফিকুর রহমান,আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান ও মো. ইকবাল হোসেন প্রমূখ।

সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারের কাছে অনুরোধ অবিলম্বে রাজাকারদের তালিকা করে জাতীর সামনে তুলে দরুন। দেশের জীবিত মুক্তিযোদ্ধারা স্বস্তি পাবে। আর মৃত মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে।

কমান্ডার মো. ইসমত আলী বলেন, সরাইল উপজেলার সকল বধ্যভূমিকে চিহ্নিত করে সৌন্দর্য্য বর্ধন করা প্রয়োজন।

রোকেয়া বেগম বলেন, গত ৮ ডিসেম্বর সরাইল মুক্ত দিবস ও ১২ ডিসেম্বর বঙ্গবন্ধুর ভাস্কার্য ভাঙ্গার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে সরাইল আওয়ামীলীগের দায়িত্বশীল পদের কেউ নেই কেন? আজ (১৪ ডিসেম্বর) জাতীয় গুরুত্বপূর্ণ দিবস পালনের অনুষ্ঠানটিতে ও সরাইল আওয়ামীলীগের নেই। এ ছাড়াও জাতীয় ও দলীয় গুরুত্বপূর্ণ দিবস গুলোতে এখানকার আ’লীগের নেতাদের খুঁজে পাওয়া যায় না। বিষয় গুলো খুবই দুঃখজনক। আসলে আওয়ামীলীগের বর্তমান আহবায়ক কমিটিটি অবৈধ। কারণ এই কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। দলের ভাবমূর্তি রক্ষার্থে কার্যক্রমকে আরো গতিশীল করতে দ্রুত সম্মেলন করে নতুন কমিটি গঠন ছাড়া এই দূরাবস্থা থেকে পরিত্রাণের আর কোন রাস্তা নেই।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, আওয়ামী লীগের মত সংগঠন এভাবে চলতে পারে না। অতিদ্রত সকলে মিলে মিশে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের আহবান জানান আহবায়ক কমিটির কাছে। বিভিন্ন অশুভ শক্তির সহায়তায় রাজাকাররা মাথাছাড়া দিয়ে ওঠছে। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে এরা কৌশলে ঢুকে পড়েছে। ভেতরে থেকেই এরা সরকারকে ক্ষতি করছে। অতিদ্রুত এসব রাজাকারদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।

এই বিষয়ে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন বলেন, যেমনটা বলেছেন এমনটা না। আমরা প্রত্যেকটি জাতীয় ও দলীয় প্রোগ্রামে উপস্থিত থাকি। সোমবার জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকারের দাফনে অংশ গ্রহন করার কারণে আসতে পারিনি।

Facebook Comments Box

Posted ১:১৭ এএম | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |