স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৯ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 10:09 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাচারকালে ৫৬কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে র্যাব। বুধবার দুপুরের ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু এলাকা থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। এসময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাটের নতুন বাজার এলাকার আব্দুল আউয়ালের ছেলে মোঃ মোশারফ হোসেন (২৫) ও কুড়িগ্রাম জেলার কুটিনগরের আমির হোসেনের ছেলে মোঃ আলমগীর (২২)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকা হতে নীল-হলুদ রংয়ের ঢাকা মেট্রো-ন-১৫-১৪১৬ পিকআপে করে গাঁজার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। গোপন সংবাদের এমন তথ্যের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরাইলের শাহাবাজপুর সেতু এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন। এসময় একটি পিকআপে তল্লাশি করে ৫৬কেজি গাঁজা পাওয়া যায়৷ এই ঘটনায় মাদকদ্রব্য পরিবহণের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা ও আটক করা হয় দুইজনকে।
আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৬:২৫ পিএম | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya