সরাইল সংবাদদাতা
প্রিন্ট
শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 12:27 am
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ২০টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে তর্কবিতর্কের জেরে ছুড়িকাঘাতে সাকিব মিয়া (১৭) নিহত এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার শাহবাজপুরে এ ঘটনা ঘটে। নিহত সাকিব ওই এলাকার বাবলু মিয়ার ছেলে। ঘটনার পর ঘাতক কিশোর তারেক (১১) কে আটক করেছে পুুুলিশ।
এলাকাবাসী জানান, শাহবাজপুর ইউনিয়নের ১ম গেইট এলাকায় বাঘা চাঁন মিয়ার ঔরশের মেলা চলছিল। এই মেলার পাশে জুয়ার আসর বসে। সেখানে জুয়ার বোর্ডে লগ্নি করার জন্য কিশোর সাকিব মিয়ার কাছে ২০টাকা দাবী করে অপর কিশোর মোঃ তারেক। এসময় ২০টাকা দিতে অপারগতা প্রকাশ করে সাকিব। পরে এনিয়ে প্রথমে তাদের মধ্যে তর্কবিতর্কের পর হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তারেক ছুড়ি নিয়ে এসে সাকিবকে ছুড়িকাঘাত করে। এতে গুরুতর আহতাবস্থা স্থানীয়রা সাকিবকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করা।
সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার) মনিরুজ্জামান ফকির জানান, ঘাতক কিশোর তারেককে আটক করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে নিহতের মরদেহ রাখা আছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
তিনি বলেন, মেলায় জুয়া খেলার মধ্যে ঘটনাটি ঘটেছে, এমনটি নয় । এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
Posted ১২:২৫ এএম | শুক্রবার, ০৪ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya