শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে সড়ক পারাপার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৫ এপ্রিল ২০২১   সর্বশেষ আপডেট : 12:43 am

সরাইলে সড়ক পারাপার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় রহিমা খাতুন (৬২) নামে এক বদ্ধা নিহত হয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিশুতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা খাতুন ওই এলাকার জোয়াদ মিয়ার স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রহিমা খাতুন শনিবার বিকেলে প্রয়োজনীয় কাজে তার বাবার বাড়িতে যাবে বলে বের হয়। এসময় সড়ক পারাপারের করতে গেলে একটি ব্যাটারি চালিত অটোরিকশা রহিমাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে হাসপাতালের সার্জারী বিভাগে রহিমার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘হাসপাতাল সূত্রে জানতে পারি রহিমা খাতুন নামে এক মহিলা অটোরিকশা ধাক্কায় নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি’৷

Facebook Comments Box

Posted ১২:৪৩ এএম | রবিবার, ২৫ এপ্রিল ২০২১

The Daily Sarod |