শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে স্ত্রীকে আইনি সহায়তা দেওয়া পুলিশ কর্মকর্তাকে মারধর স্বামীর

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২১ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 10:12 pm

সরাইলে স্ত্রীকে আইনি সহায়তা দেওয়া পুলিশ কর্মকর্তাকে মারধর স্বামীর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্ত্রীর পর পরামর্শ দিতে যাওয়া দুই পুলিশকে মারধর করেছেন হাকিম মিয়া (২৮) নামে এক ব্যক্তি। ঘটনার পরপরই হাকিম মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হাকিমসহ কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

সোমবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার অরুয়াইল গ্রামে হামলার ঘটনায় আহত দুই পুলিশ হলেন, সরাইল থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. শামসুল আলম, কনস্টেবল রোকন উদ্দিন। এ সময় মারধরে হাকিম মিয়ার স্ত্রী সুমা বেগম ও তার বাবা কালা মিয়াও আহত হয়েছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে পারিবারিক কলহের জেরে উপজেলার অরুয়াইল গ্রামের সুতা ব্যবসায়ী কালা মিয়ার মেয়ে সুমা বেগমকে (২১) মারধর করে বাড়ি থেকে বের করে দেন তার স্বামী হাকিম মিয়া। অরুয়াইল এলাকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা শামসুল আলমকে বেলা ১১টার দিক বিষয়টি অবহিত করেন সুমা। হাজি শিশু মিয়া মার্কেটের বাচ্চু মিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসে ওই পুলিশ কর্মকর্তা ঘটনা শুনেন। সুমাকে থানায় কিংবা আদালতে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাকিম লোকজন নিয়ে এসে পুলিশসহ তার স্ত্রী ও শশুরের উপর হামলা করেন। এএসআই শামসুলকে মাথায়, বাম হাতের কুনুই ও আঙ্গুল আঘাতপ্রাপ্ত হয়। আঙ্গুল মারাত্মক জখম করে। রোকন উদ্দিনকেও রড দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় আহত পুলিশ সদস্য শামসুল আলম বাদী হয়ে থানায় সোমার স্বামী হাকিম, তার সহযোগি রিফাত মিয়াসহ (১৯) অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রড দিয়ে পুলিশের মাথায় ও হাতে হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় হাকিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামীদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

Facebook Comments Box

Posted ১০:১২ পিএম | সোমবার, ২১ অগাস্ট ২০২৩

The Daily Sarod |