শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে সাবেক-বর্তমান ক্রিকেটারদের অংশগ্রহণে একদিনের টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:26 pm

সরাইলে সাবেক-বর্তমান ক্রিকেটারদের অংশগ্রহণে একদিনের টুর্নামেন্ট

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নতুন পুরাতন ক্রিকেটারদের মিলন মেলা। শনিবার (১৮ ডিসেম্বর) সরাইল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই মিলন মেলার আয়োজন করে লিজেন্ডস ক্রিকেটার্স। এসময় সাবেক-বর্তমান ক্রিকেটারদের সমন্বয়ে চারটি দলে বিভক্ত করে একদিনের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

অংশগ্রহণ করা চারটি দল হচ্ছে, সরাইল ওয়ারিয়র্স, সরাইল গ্লোরি, সরাইল হান্টার্স এবং সরাইল টাইগার্স।

ফাইনালে সরাইল গ্লোরি ১৭ রানে সরাইল ওয়ারিয়র্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্যা ফাইনাল এবং টুর্নামেন্ট সেরা খেলোয়ার হয় সরাইল গ্লোরির খেলোয়ার রাহিম।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টার্লিং স্টাইলস লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. আরিফুল ইসলাম। এসময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ম্যানেজার (অডিট) মো. ফায়েজুল ইসলাম বাদল।

এই মিলন মেলার সার্বিক সহযোগিতায় ছিলেন জুয়েল ঠাকুর, সেলিম ইফরাত, গিয়াসউদ্দিন সানাউল্লাহ ছেলু সহ আরো অনেকে। টুর্নামেন্ট পরিচালনা ও অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অলরাউন্ডার ক্রীড়াবিদ রনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ সুমেল, রওশন আলী, এস কে সজল, কে এম সজল, মিল্লাত বেলায়েত, পলাশ, রনি রহমান, সিজার, রাইসুল ইসমাইল খান রনি সহ আরো অনেকে।

ম্যাচ পরিচালনা করেন মাজিদ মাস্টার, কমল মাস্টার ও রুবেল মাস্টার।

Facebook Comments Box

Posted ৯:২৬ পিএম | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |