শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 5:34 pm

সরাইলে সাবেক ও বর্তমান ইউপি সদস্যের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামের বর্তমান ইউপি সদস্য মলাই মিয়া এবং সাবেক ইউপি সদস্য নাছির উদ্দীন’র লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাছির উদ্দীনের ভাই শাহাবুদ্দিনের বাড়ির পানি যাওয়াকে কেন্দ্র করে বর্তমান মেম্বার মলাই মিয়া’র সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৩৮ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়। আহতদের সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩৪ পিএম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০

The Daily Sarod |