স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২১ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 1:33 am
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক সংবাদকর্মীর উপর একাধিকবার হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২০ মার্চ) উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক বাশার আহমেদ সহ তিনজন আহত হয়েছে। বাশার আহমেদ “হোয়াইট নিউজ টুয়েন্টিফোর ডটকম কম” এর সরাইল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিশিমুল উত্তর মহল্লাহ জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের কিছু বখাটে ও মাদকাসক্ত যুবক অতর্কিতভাবে হামলা চালায় মো. বাশার আহমেদের ও তার ছোট ভাই সায়ফুল্লাহর উপর।
এই ঘটনায় আহত অবস্থায় বাশারকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার দেওয়া হয়েছে। এই বিষয়ে সরাইল থানায় তিনি একটি সাধারণ ডায়রি করা করেন।
থানায় সাধারণ ডায়েরি করার পরদিন শনিবার দুপুরে বাশারের পরিবারের উপর আবারও হামলা করে স্থানীয় উজ্জল মিয়া, আহাম্মদ শরীফের ছেলে রুবেল মিয়া, মৃত মারু মিয়ার ছেলে শামীম মিয়া, মৃত লিয়াকত আলীর ছেলে মাজেদ আলী। এতে মারাত্মকভাবে আহত হয় হাজী আব্দুল আওয়াল, জুনাইদ ও সাংবাদিক বাশার আহমেদ।
এই বিষয়ে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, এই ঘটনার একটা সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১:৩৩ এএম | রবিবার, ২১ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya