স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 5:14 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশের লাঠি পেটায় শামসুল হক চৌধুরী (৫৫) নামের একজন নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরের উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের বকশিপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত শামসুল হক চৌধুরী ওই এলাকার মৃত সওদাগর চৌধুরীর ছেলে। এই সময় ৭জন পুলিশ সদস্য সহ অন্তত ২০জন আহত হয়েছে। তবে সরাইল থানা পুলিশ লাঠির আঘাতে মৃত্যুর কথা অস্বীকার করেছে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুরের মসজিদ-মাদরাসার অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন বিষয় নিয়ে নূর আলী ও জয়নাল আবেদীনের পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় উভয় পক্ষ মামলা দায়ের করেছে। কিছুদিন আগেও তাদের বিরোধ নিস্পত্তি করতে শালিশ সভা হয়। কিন্তু এতেও বিরোধ মিমাংসা হয়নি।
এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে সেখানে রাত থেকেই অতিরিক্ত পুলিশ ম। শুক্রবার সকালেও দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় শামসুল হক চৌধুরী নামের একজন দৌড়িয়ে নদীর পাড়ে গেলে সেখানে পুলিশ তাকে লাঠি দিতে আঘাত করলে তা মাথায় পড়লে এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় পুলিশের ৭জন সদস্য সহ অন্তত ২০জন আহত হয়।
তবে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু বলেন, পুলিশের লাঠির আঘাতে সে মারা যায়নি। আমরা ধারণা করছি সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।
রাফি/–
Posted ৫:১৪ পিএম | শুক্রবার, ১৩ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya