স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২
সর্বশেষ আপডেট : 9:43 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সহস্রাধিক শিক্ষার্থী বাল্য বিবাহকে ‘না’ বলে শপথ গ্রহণ করেছে। ‘বাল্যবিবাহকে না বলি সুখী সমৃদ্ধ সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শপথ বাক্য পাঠ করেন।
বৃহস্পতিবার ( ৩ নভেম্বর) ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম(পিফরডি) আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশে শিক্ষার্থীরা এই শপথ গ্রহণ করে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান।
জেলা পলিসি ফোরামের সদস্য ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব খান’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (পি ফর ডি)’র সভাপতি মো. আরজু মিয়া, সহসভাপতি এসি তাপসী রায়, ডিপিএফ সদস্য এস এম শাহীন , মো. তাহের উদ্দিন, ডিপিএফ এর সদস্য সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান, ব্রিটিশ কাউন্সিলের পিফরডি প্রকল্পের ডিএফ মোছা. খোদেজা বেগম।
এসময় আরও উপস্থিত ছিলেন ডিপিএফ সদস্য নারায়ণ চক্রবর্তী ও মদিনা বেগম প্রমুখ।
পরে প্রধান অতিথি উপস্থিত বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীকে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান। বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী লাল কার্ড দেখিয়ে বাল্যবিয়েকে না বলেছে। এসময় শুধু নিজেরা নয়, পরিবারের আশেপাশে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করার ওয়াদাও করেছে শিক্ষার্থীরা।
Posted ৯:৪৩ পিএম | বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya