স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 7:46 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১২জন জুয়াড়িকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১লক্ষ ৫৩হাজার ২৪০ টাকা ও তাস উদ্ধার করা হয়। শুক্রবার সন্ধ্যায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, সরাইলের পাকশিমুলের মোঃ ইয়াজ উদ্দিন (৩৭), উচালিয়াপাড়া মোঃ আজিজুল হক (৩৯), কাচারি পাড়ার হারুন (৩৫), উত্তর আরফাইলের আরজু (৫৫), রসুলপুরের ইজ্জত আলী (৪৭), বিশুতারার আব্দুল মান্নান(৩০), চানমনিপাড়ার খোকন মিয়া (৩৫), চুন্টার মোঃ ফারুক মিয়া (৩০), মোঃ মোশারফ হোসেন(৪৮), রসুলপুরের মনির হোসেন (৩২), বেপারি পাড়ার ঝরু (৩৩) ও করাতকান্দির মজিবর (৫৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে সরাইল উপজেলার করাতকান্দিতে জনৈক আরিফ উল্লাহর মাছ চাষের পুকুর পারের টিনের টং-ঘরের মধ্যে অভিযান পরিচালনা র্যাব। এতে নেতৃত্ব দেন ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন। অভিযানে ১২জন জুয়ারিকে আটক করা হয়।
এসময় জুয়াড়ীদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৬৩হাজার ২৪০ টাকা ও ১০৪০ টি তাস উদ্ধার করে জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Posted ৭:৪৬ পিএম | শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya