শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে মানবসেবী মনসুর আলীর উদ্যোগ ২শত শীতার্ত মানুষ পেল কম্বল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 4:17 pm

সরাইলে মানবসেবী মনসুর আলীর উদ্যোগ ২শত শীতার্ত মানুষ পেল কম্বল

থেমে নেই সংবাদকর্মী এম মনসুর আলী। অসহায় ও বিধবা নারীকে সেলাই মেশিন, প্রতিবন্ধীকে হুইলচেয়ার, জেলেকে মাছ ধরার জন্য জাল ও নৌকা, অসহায় মেয়ের বিয়ের টাকার ব্যবস্থা করে দেওয়া বা গরীব রোগীকে চিকিৎসা সহায়তার জন্য এগিয়ে গিয়েছেন মনসুর আলী। ফেসবুক বন্ধুদের ব্যাপক সারা পেয়ে এসব কাজে আর্থিক সহায়তা পেয়েছেন তিনি। এসব মানবসেবামূলক কর্মকাণ্ড করে সর্বত্র প্রসংশা কুড়িয়েছেন তিনি।

প্রতিবছরের মতো এবারও দাঁড়িয়েছেন শীতার্ত মানুষের পাশে। ‘কেউ রাখেনা যাদের খবর, আমরা রাখি তাদের খবর, এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে এবারও কিছু মানবিক ফেসবুক বন্ধু ও আত্মীয় স্বজনদের আর্থিক সহযোগিতায় সরাইল উত্তরাঞ্চরালের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সংবাদকর্মী ও মানবসেবী এম মনসুর আলী।

রোববার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় অরুয়াইল বাজারে সরাইল ও নাসিরনগর উপজেলার বরইচারা,রাণীদিয়া,কাকরিয়া,রাজাপুর, ধামাউড়া,ফতেহপুর, পাকশিমুল অরুয়াইল, তেলিকান্দি,বড়নগর এবং ধানতুলিয়া গ্রামের প্রায় দুইশত অসহায় পরিবারের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মন্তাজ আলী, আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিয়া মো. এলাহী, কাঁকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আবু তালেব, সংবাদকর্মী বাশার আহমেদ প্রমুখ

উল্লেখ্য, এম মনসুর আলী নিজের ও ফেসবুক বন্ধুদের আর্থিক সহযোগিতায় এ পর্যন্ত ১০০ অসহায় ও বিধবা নারীকে সেলাই মেশিন, ৮০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ১০ জন জেলেকে মাছ ধরার জন্য জাল ও নৌকা , ৩জন অসহায় মেয়ের বিয়ের টাকা, এবং শতাধিক গরীব রোগীকে চিকিৎসা সহায়তা করেছেন ।

Facebook Comments Box

Posted ৪:১৭ পিএম | রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |