শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে মহাসড়কে পড়েছিল যুবকের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৯ অক্টোবর ২০২২   সর্বশেষ আপডেট : 9:47 pm

সরাইলে মহাসড়কে পড়েছিল যুবকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অজ্ঞাত (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ৭টার দিকে  উপজেলার শাহবাজপুর সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু জানান, মহাসড়কে মরদেহ দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। যুবকের পেটের নাড়িভুড়ি বেড়িয়ে গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত কোনো যানবাহনের চাপায় সে নিহত হয়ে থাকতে পারে। তবে তার পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় সনাক্ত করতে পিবিআই’কে খবর দেওয়া হয়েছে। আশা করছি পিবিআই এসে ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে তার পরিচয় সনাক্ত করতে পারবে।

Facebook Comments Box

Posted ৯:৪৭ পিএম | বুধবার, ১৯ অক্টোবর ২০২২

The Daily Sarod |