শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে মহাসড়কে ককটেল বিস্ফোরণ করে কাভার্ডভ্যান ভাংচুর, স্থানীয়দের ধাওয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 2:28 pm

সরাইলে মহাসড়কে ককটেল বিস্ফোরণ করে কাভার্ডভ্যান ভাংচুর, স্থানীয়দের ধাওয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মহাসড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কাভার্ড ভ্যান ভাংচুর করেছে অবরোধকারিরা। বুধবার (০১ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা শান্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে সাদেক খান ও উপজেলা যুবদলের সদস্য আরাফাত আহমেদ হৃদয় নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া একটি সিএনজি চালিত অটো রিকশা জব্দ ও অবরোধের সমর্থনে ব্যানার উদ্ধার করেছে পুলিশ।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, বুধবার বিকেল প্রায় ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় সিএনজি ও মোটরসাইকেল যোগে ব্যানার নিয়ে অবরোধের সমর্থনে মিছিল করে। হঠাৎ বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি কাভার্ড ভ্যানে হামলা করে ভাংচুর চালায়। এই অবস্থায় স্থানীয় গ্রামবাসী তাদের ধাওয়া করলে ঘটনা স্থল থেকে তারা পালিয়ে আসে।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা সহ দুইজনকে আটক করা হয় এবং অবরোধের সমর্থনে ব্যানার উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত ১২জনের নাম উল্লেখ করে কাভার্ড ভ্যান চালক একটি মামলা দায়ের করেছেন। জড়িত বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ২:২৮ পিএম | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩

The Daily Sarod |