শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে বৃদ্ধের মৃত্যু: হত্যা নাকি স্ট্রোকে মৃত্যু

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 9:06 pm

সরাইলে বৃদ্ধের মৃত্যু: হত্যা নাকি স্ট্রোকে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফরছন আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। রোববার মধ্যরাতে উপজেলার অরুয়াইল রাজাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফরছন আলী ওই এলাকার মৃত কালা গাজীর ছেলে। মৃত ফরছন আলীর গোষ্ঠীর লোকজনের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। তবে তার গোষ্ঠীর বিরোধীদের অভিযোগ রয়েছে, এই মৃত্যুকে হত্যা মামলার রূপ দিতে নাটক সাজানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আরাফাত উল্লাহ ও সাফিল উদ্দিনের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে সাফিল উদ্দিনের পক্ষের একজন বিগত প্রায় ৮মাস আগে নিহত হয়েছে। এই ঘটনায় আসামী করে গ্রেফতার করা হয় আরাফাত উল্লাহর লোকজনকে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সাফিল উদ্দিনের দলের বৃদ্ধ ফরছন আলী বাজার এলাকায় অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ফরছন আলীকে এলাকার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গ্রাম্য চিকিৎসক অলিউল্লাহকে খবর দিয়ে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর ফরছন আলীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এর পর পরই বৃদ্ধ ফরছন আলীকে আরাফাত উল্লাহর লোকজন হত্যা করেছে অভিযোগ তুলে সাফিল উদ্দিনের দল। হামলা করে ভাংচুর করা হয় আরাফাত উল্লাহর লোকজনের ঘরবাড়ি। পাশাপাশি লুটপাট চালানো হয় ৮/১০টি বাড়ি-ঘরে।

সোমবার সরেজমিনে ওই এলাকা গিয়ে দেখা যায়, বিষয়টি নিয়ে অনেকেই আতঙ্কে আছেন। এসময়
আরাফাত উল্লাহর লোকজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি করে, ফরছন আলী বিকালে চক বাজারে চা খেতে এসেছিলেন। সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। ফরছন আলীর শরীরে তখন কোন ক্ষতের চিহ্ন ছিলনা। যদি তাকে মারধোর বা ছুরিকাঘাত করতো, তাহলে তার শরীরে পড়া পাঞ্জাবী ছিড়ে যেতো। এছাড়াও ছুরিকাঘাত করে হত্যা করলে শরীরে রক্তপাত হতো। এই মৃত্যুকে হত্যার রূপ দিতে মরদেহের শরীরে আঘাত করা হয়েছে।

ফরছন আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া গ্রাম্য চিকিৎসক অলিউল্লাহ বলেন, আমাকে খবর দিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেক লোকজন ছিল। আমি ফরছন আলীকে বড় চিকিৎসকের কাছে নিয়ে যেতে বলি। তবে অন্ধকার থাকায় বৃদ্ধ ফরছন আলী আহত হয়েছেন কিনা তা দেখতে পায়নি। তখন কেউ বলেনি ফরছন আলী আহত হয়েছেন।

স্থানীয় মুদি মালামালের দোকানদার মুজিবুর রহমান বলেন, আমার বাড়িতে মারা যাওয়া ফরছন আলী এক বোনকে বিয়ে দিয়েছে। ওই সময়ে আমি আমার বাড়িতে ছিলাম। তখন ফরছন আলীর বোন কান্নাকাটি করছিলেন। তাকে কান্নার কারণ জিজ্ঞেস করা পর তিনি জানান, তার ভাই স্ট্রোক করে মারা গেছেন। পরে আসার পর এক কাস্টমার বলল, ফরছন আলী স্টোক করে মারা গেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ফরছন আলী স্টোক করে মারা যাওয়ার পর, এটাকে হত্যা মামলা সাজাতে শরীরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এই আঘাত করে ফরছন আলীর এক ভাতিজা। শুনা গেছে, এই কাজটি করে সে নিজেও অজ্ঞান হয়ে যায়।

এদিকে, এই ঘটনার পর আরাফাত উল্লাহর লোকজনের বাড়িতে লুটপাট চালানো হচ্ছে। সেখানে দেখা যায়, বাড়িঘরে আসবাব পত্র ভাংচুর ও লুটে নিয়ে যাওয়া হয়েছেন। এসময় কামাল নামের একজনকে আটকও করে পুলিশ। তবে অরুয়াইল পুলিশ ফাঁড়িতে নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ করা হয়।

স্থানীয় ওসমান মিয়া বলেন, আমি কোন পক্ষের না। তারপরও আমাকে হুমকি দামকি দিচ্ছিলেন সাফিল উদ্দিনের লোক বাঘা কামাল। সোমবার সকালে আমার বাড়িতে হামলা করে লুটপাট চালানো হয়।

এবিষয়ে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাপেন চক্রবর্তী বলেন, কামালকে আটক করা হয়নি, তার সাক্ষি নিতে নিয়ে আসা হয়েছিল। তিনি বলেন, সেখানে কোন ঝগড়া হয়েছে বলে জানতে পারিনি। বৃদ্ধ ফরছন আলী কিভাবে মারা গেছে তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments Box

Posted ৯:০৬ পিএম | মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০

The Daily Sarod |