শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনায় হুমকি, অভিমানে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 7:41 pm

সরাইলে বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনায় হুমকি, অভিমানে যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে ওবায়দুল্লাহ (১৯) নামের এক যুবককে হুমকি দেওয়ায় অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (৪ অক্টোবর) বিকেলে ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছেন পুলিশ।

এরআগে, গত মঙ্গলবার দুপুরে উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুর গ্রামে এ ঘটনা ঘটে। ওবায়দুল্লাহ একই গ্রামের মধ্য পশ্চিম পাড়ার আমির উদ্দিনের ছেলে।

ওবায়দুল্লাহ’র বাবা আমির উদ্দিন জানান, গত সোমবার (২ অক্টোবর) পাশের একটি বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছিল ওবায়দুল্লাহ। সেখানে খাওয়ার টেবিলে বসা নিয়ে এক মেয়ের সাথে তার কথা কাটাকাটি হয়। তারপর ওই মেয়ের বাবা নুর ইসলামসহ ১০/১৫জন লোক লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে এসে ওবায়দুল্লাহকে মারার বলে হুমকি দিয়ে যায়। ওবায়দুল্লাহ এসব শুনে খুব কষ্ট পান। পরদিন মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে সবার অজান্তে শোবার ঘরে প্যান্টের বেল্ট গলায় প্যাচিয়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে ওবায়দুল্লাহ আত্মহত্যা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ে বাড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে। এঘটনার সাথে অথবা আত্মহত্যার প্ররোচনায় কেউ জড়িত আছে কিনা তদন্ত চলছে।

 

Facebook Comments Box

Posted ৭:৪১ পিএম | বুধবার, ০৪ অক্টোবর ২০২৩

The Daily Sarod |