শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত পরিবারের চারজন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 6:33 pm

সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু, আহত পরিবারের চারজন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাবেয়া বেগম (৩৫) নামের এক গৃহবধূ মারা গেছে। বুধবার সকালে উপজেলার কালিকচ্ছ মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। রাবেয়া বেগম ওই এলাকার শামীম মিয়ার স্ত্রী। এই ঘটনায় আরও ৪জন আহত হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হুমায়ূন কবির সুমন জানান, সকালে বাড়ির উঠানে জিআই তারে কাপড় শুকাতে যান। এসময় বৈদ্যুতিক সংযোগের তার ওই জিআই তারে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাবেয়া। রাবেয়াকে বাঁচাতে এসে পরিবারের আরও চারজন সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

রাবেয়া সহ পরিবারের আহত বাকি চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ৬:৩৩ পিএম | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

The Daily Sarod |