স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 3:19 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস চাপায় রেজাউল (৩৫) নামে এক ঔষধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেড়তলায়৷ ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহত রেজাউল নওয়াগাঁ জেলার মহাদেবপুর উপজেলার রামচরণপুর গ্রামের আইনউদ্দিনের ছেলে। নিহত রেজাউল সিলেটে একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজি নিয়ামত জানান, সকালে সিলেট থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে বেড়তলায় অজ্ঞাত একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই রেজাউল নিহত হয়।
তিনি আরও বলেন, মরদেহটি সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। তবে ঘাতক বাসটিকে আটক করা যায়নি। তা সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
Posted ৩:১৯ পিএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya