শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে বানের পানিতে সড়ক গায়েব!

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 3:08 pm

সরাইলে বানের পানিতে সড়ক গায়েব!

দীর্ঘদিন যাবত মেরামতের কাজ চলছিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল-অরুয়াইল সড়কের। সড়কটিতে এক দিকে মেরামত অপর দিকে ভাঙন, এ খেলায় বছরের পর বছর পাড় হচ্ছিল। অবশেষে বন্যার পানিতে তলিয়ে গেছে এই সড়ক। বৃহস্পতিবার থেকে ওই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত বুধবার থেকে পানি বাড়তে থাকায় সড়কে ফেঁসে যাচ্ছিল যানবাহন। বন্যা পানিতে তলিয়ে গেছে সরাইলের ভাটি এলাকা খ্যাত তিন ইউনিয়নের কয়েক লাখ মানুষের স্বপ্ন। ফলে পানির তোড়ে সড়কটি হাওড়ে বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সরজমিন দেখা যায়, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে চুন্টা এলাকা থেকেই সড়কটির কিছু জায়গা পানির নিচে তলিয়ে গেছে। আর ভূঁইশ্বর বাজার থেকে কালিশিমুল পর্যন্ত এক দেড় কিলোমিটার সড়কের উপর প্রায় আধা ফুট পানি। সড়কের উপরে পানির স্রোতের কারণে হাওর ও সড়ক চেনা দায়। বাড়িঘরের সীমানা অনুমান করে সিএনজি চালিত অটোরিকশা, মোটরবাইকসহ অন্যান্য যানবাহন গত বুধবার সন্ধ্যা পর্যন্ত চলেছে ঝুঁকি নিয়ে। রাতে পানি আরো বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানায়, বানের পানির তোড়ে এখন সড়কের পাশের বাড়িঘরও পড়েছে ঝুঁকির মুখে। কারণ সড়কটি যান চলাচলের পাশাপাশি প্রতিরক্ষা বাধেঁর মতো ভাটি এলাকার মানুষের বাড়িঘর বন্যার ভাঙন থেকে রক্ষা করতো। এই সড়কটি নির্মানের ফলে ওই এলাকার জনগণ অনেকটা স্বস্তিতে ছিল। বন্যার সময় রাত জেগে গরু ছাগল ও ঘরের মালামাল পাহারা দিতে হতো না তাদের। ডাকাতের কোনো ভয়ও ছিল না।

পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, বর্তমানে তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন সড়ক ভেঙে হাওরের পানির সঙ্গে মিশে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সড়কের মাটি, ব্লক কোনো কিছুই ধরে রাখা সম্ভব হবে না। সড়কের পাশে বসবাসকারী সহস্রাধিক পরিবারের দুঃখ কষ্ট বেড়ে যাবে। ১০ বছর আগের চিত্রে ফিরে যাবে অরূয়াইল পাকশিমুলের মানুষ।

সরাইল উপজেলা এলজিইডি’র প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নিলুফা ইয়াছমিন বলেন, সড়কের বর্তমান অবস্থা আমাদের জানা আছে। আমাদের কর্তৃপক্ষকেও জানিয়েছি। জেলা অফিস থেকে লোকজন এসে পরিদর্শন করে গেছেন। আমরা সেখানে বস্তা ফেলার ব্যবস্থা করবো।

২০১০ সালে হাওরবেষ্টিত অরূয়াইল-পাকশিমুল ও চুন্টা ইউনিয়নের দীর্ঘদিনের স্বপ্নের সরাইল-অরূয়াইল সড়কটি নির্মিত হয়েছে। সরাইল হাসপতালের মোড় থেকে সড়কটির দৈর্ঘ্য ১৪ কিলোমিটারেরও বেশি। নির্মাণের পর একাধিকবার সংস্কার কাজও হয়েছে। কাজে অনিয়মের অভিযোগও উঠেছে। জাতীয় ও স্থানীয় পত্রিকায় অনিয়মের প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। সড়কটির ভবিষ্যৎ নিয়ে এখন শঙ্কিত ওই এলাকার বাসিন্দারা।

Facebook Comments Box

Posted ৩:০৮ পিএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২০

The Daily Sarod |