শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৬০ বছরের বৃদ্ধ আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৬ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 8:26 pm

সরাইলে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৬০ বছরের বৃদ্ধ আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় এক বাক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার টিঘর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় শুক্রবার মধ্যরাতে আব্দুস সাত্তার (৬০) নামের একজনকে আটক করেছে সরাইল থানা পুলিশ। আটক আব্দুস সাত্তার ওই এলাকার মৃত জয়দর আলীর ছেলে।

ওই প্রতিবন্ধীর মা জানায়, আমরা গ্রামের যে জায়গাটিতে বসবাস করি, তা অনেকটা নীরব নিরিবিলি। আমার ৩ মেয়ে ও এক ছেলের সন্তান রয়েছে। এরমধ্যে বড় মেয়েটিকে বিয়ে দিয়েছি ও ২য় মেয়েটি জন্ম বাক প্রতিবন্ধী। স্বামী মারা যাওয়ার পর বাকী দুই মেয়ে ও ছোট ৫বছরের ছেলেকে দিয়ে মানুষের সহযোগিতায় খেয়ে দেয়ে কোনভাবে বেঁচে আছি। শুক্রবার রাত ৮টার দিকে আমার প্রতিবন্ধী মেয়েটি প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হয়। এর অনেকক্ষণ পর তাকে খোঁজ করে পাচ্ছিলাম না। আমি ঘর থেকে বের হয়ে দেখি আমার মেয়েটি হেটে আসছে। কাছে আসার পর শরীরের কাঁদা লাগানো ছিল। সে মুখে কিছু না বলতে পেরে আমার হাত ধরে স্থানীয় বাজারে নিয়ে যায়। সেখানে একটি সেলুনে আব্দুস সাত্তারকে দেখে সেখানে আমার মেয়ে ডুকে তাকে দেখিয়ে দেয়। পরে বিষয়টি বুঝতে পেরে আমি সহ উপস্থিত অন্যান্যরা সাত্তারকে ধরার চেষ্টা করলে সে দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, এই সাত্তার আমার বাড়ির পাশের জমিতে পানির সেচ দেওয়া মেশিনে রাতে পানি দিচ্ছিল। এসময় আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। এই ঘটনায় আমি স্থানীয় মেম্বারকে জানালে, তিনি আপোষ করার চেষ্টা করেন। কিন্তু আমি থানায় গিয়ে বিষয়টি জানালে রাতেই আব্দুস সাত্তারকে আটক করে পুলিশ।

সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, বিষয়টি জানার পর পুলিশ রাতেই আব্দুস সাত্তারকে আটক করে। কিশোরীটিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৮:২৬ পিএম | শনিবার, ০৬ মার্চ ২০২১

The Daily Sarod |