শিরোনাম
সরাইলে বিজিবি-র‍্যাবের অভিযানে ভারতীয় ১০ টন জিরাসহ আটক ৩ বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান সরাইলে ফুটবল খেলা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫ সাংবাদিক সজল আহাম্মদ খানের ইন্তেকাল নবীনগরে ১১ বছরের শিশুকে পিটিয়ে আহত, মাদরাসাশিক্ষককে অবরুদ্ধের পর থানায় নিল পুলিশ ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ, সবুজ বাংলাদেশের স্বপ্ন ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নজরুল অবগাহন

সরাইলে ফুটবল খেলা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 10:32 pm

সরাইলে ফুটবল খেলা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে উপজেলার নতুন হাবলিপাড়া ও স্বল্পনোয়াগাঁও এলাকার লোকজনদের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে থেমে থেমে এ সংঘর্ষ চলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে স্বল্পনোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যায় পার্শ্ববর্তী নতুন হাবলিপাড়া এলাকার কিশোর লামিন। এ সময় স্বল্পনোয়াগাঁও গ্রামের আরেক কিশোর শুভর সাথে তার কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে লামিনকে মারধর করে শুভ। এ ঘটনায় রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দুই পক্ষ টর্চলাইটের আলো জ্বালিয়ে একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত পৌনে ১০টা) সংঘর্ষ চলছিল।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে।

Facebook Comments Box

Posted ১০:৩২ পিএম | বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |