শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেল এক হাজার পরিবার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৩ মে ২০২১   সর্বশেষ আপডেট : 9:06 pm

সরাইলে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেল এক হাজার পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অসহায় এক হাজার নারী-পুরুষের মাধ্যে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে খাদ্যসহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত ৩১২ (ব্রাহ্মণবাড়িয়া) মহিলা আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক, ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুর রহমান, সহকারী কশিনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান প্রমুখ।

সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকের মাঝে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ, আধা কেজি ডাল, আধা কেজি চিনি ও এক পেকেট সেমাই বিতরণ করা হয়।

 

Facebook Comments Box

Posted ৯:০৬ পিএম | সোমবার, ০৩ মে ২০২১

The Daily Sarod |