স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 11:22 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে বিষ দিয়ে পুকুরের মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী পিন্টু ভৌমিক এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া বিষয়টি তিনি থানা পুলিশকেও অবহিত করেছেন।
ভুক্তভোগী পিন্টু ভৌমিক জানান, মলাইশ গ্রামের পশ্চিম পাড়ার একটি পুকুর বন্দোবস্ত নিয়ে তিনি মাছ চাষ করেন। গত রোববার রাত দুইটার দিকে জেলেদের নিয়ে তিনি মাছ ধরতে যান। এ সময় তিনি দেখেন অনেক মাছ মরে ভেসে উঠেছে। সময় যত গড়ায় মাছ মরে আরো বেশি করে ভেসে উঠে। এসব মাছ তিনি রাতেই ধরে নিয়ে বাজারে ৩০ টাকা কেজি দরে বিক্রি করেন। অথচ এই মাছ গুলো তিনি ভাল থাকলে ২০০ টাকা কেজি দরে বিক্রি করতেন। তবে অধিকাংশ মাছ নষ্ট হয়ে যাওয়ায় তিনি বিক্রি করতে পারেননি।
তিনি দাবি করেন, পুকুরটিতে পাঁচ লাখ টাকার পোনা ফেলেছিলেন। খাবার দিয়েছিলেন প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার। সব মিলিয়ে পুকুরটিতে ২৫-৩০ লাখ টাকার মাছ ছিলো। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দিয়েছেন। এত বড় ক্ষতির ঘটনায় তিনি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেন।
শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) হরি বিলাস মজুমদার জানান, কে বা কারা এমন অমানবিক ঘটনা ঘটিয়ে মৎস্য চাষীর অনেক ক্ষতি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন তাকে সহযোগিতা করেন সে বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেন।
Posted ১১:২২ পিএম | সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya